ভেড়ামারা পৌর এলাকার ৩ নম্বর ব্রিজসংলগ্ন সাকিব রাইস মিলে বিদ্যুতের অবৈধ পয়েন্ট পাওয়ায় ৬ লাখ ৮৫ হাজার ৭৫১ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মিলের বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
বুধবার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফের নেতৃত্বে ভেড়ামারা পল্লী বিদ্যুতের ডিজিএম এ বি এম মিজানুর রহমান পুলিশ নিয়ে সাকিব রাইস মিলে অভিযান চালান। মোট তিনটি মিটার হতে ১৮টি অবৈধ পয়েন্ট দেখতে পান। এসব পয়েন্টের মাধ্যমে অটো চার্জ দেওয়া হচ্ছিল। সাকিব রাইস মিলকে ৬ লাখ ৮৫ হাজার ৭৫১ টাকা জরিমানা করে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং আলামত জব্দ করা হয়। বাড়ির মালিক শিশির আহাম্মেদ পলাতক রয়েছে।