শরীয়তপুরে এসএমই পণ্য মেলা শুরু

শরীয়তপুরে শুরু হয়েছে সাত দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলা। বুধবার জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মাঠ আম্রকাননে আঞ্চলিক মেলার উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের (এসএমই) উত্পাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।

মেলায় বিভিন্ন জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের ৫০টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এসএমই পণ্য মেলা।

বুধবার থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।