ঝিনাইদহে যানবাহন থেকে ৫০০ এলইডি লাইট অপসারণ

সপ্তাহ খানেক অভিযানে ঝিনাইদহে বাস-ট্রাক, ইজিবাইক, রিকশা ও ভ্যান থেকে ৫০০ এলইডি লাইট অপসারণ করেছেন বলে বুধবার জানিয়েছেন ট্রাফিক পরিদর্শক মো. সালাউদ্দিন। তিনি জানান, ঝিনাইদহে যানবাহনে অতি উজ্জ্বল এলইডি লাইট ব্যবহার রাতে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হয়ে উঠেছে। ফলে পুলিশ যানবাহন থেকে এলইডি লাইট অপসারণে অভিযান শুরু করেছে। জেলায় চলাচলকারী বাস, ট্রাক, মাইক্রো, কার, মহেন্দ্র, ইজিবাইক ও রিকশা ভ্যানে দেদার এলইডি লাইট লাগিয়ে চলাচল করছে। এমনকি বাইসাইকেলেও এ লাইট লাগানো হচ্ছে। পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন ও এলইডি লাইট অপসারণ অভিযান চলমান থাকবে।