দীর্ঘ বিরতির পর মতলব উত্তর উপজেলা হাসপাতালে আবারও হলো সিজার অপারেশন। সদ্য যোগদানকারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেনের নেতৃত্বে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় সিজার হয়। শিশুর ব্যবস্থাপনায় ছিলেন শিশু কনসালটেন্ট ডা.মোহাম্মদ ইসমাইল হোসেন। সহকারী হিসেবে ছিলেন ডা.আকলিমা আক্তার, অ্যানিস্থিশিয়া ব্যবস্থাপনায় ছিলেন ডা.ফাতেমা ওয়ালিজা হ্যাপি এবং ডা.বাকি বিল্লাহ। মতলব উত্তর উপজেলায় এই সেবাটি বন্ধ থাকায় এতদিন এই সেবাভোগীদের ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুরে যেতে হতো। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, এটা আমার একার কোনো সাফল্য না, হাসপাতালের সকলের সাফল্য। তাছাড়া যোগাযোগ প্রতিকূল ও চরাঞ্চল সমৃদ্ধ এই উপজেলার সাধারণ মানুষদের সেবা দেওয়াটাই আমাদের লক্ষ্য।