মদন উপজেলার গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক উজ্জ্বল চৌধুরীর খুনিদের শাস্তির দাবিতে ঐ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার বিদ্যালয়ের পাশের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মজিবুর রহমান, প্রধান শিক্ষক, আজিজুর রহমান, সহকারী শিক্ষক লুত্ফুর রহমান, শিক্ষার্থী নুরনবী খান, সাব্বির হোসেন, লাকি আক্তার প্রমুখ। বক্তারা শিক্ষক উজ্জ্বল চৌধুরীর খুনের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।