বাকৃবিতে ছাত্র নিপীড়নের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈশা খাঁ হলে ছাত্র নিপীড়নের ঘটনায় দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার ঐ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফুল হকের স্বাক্ষরিত এক আদেশনামায় এ কথা জানানো হয়। তদন্ত কমিটির আহবায়ক হিসেবে ঐ হলের হাউজ টিউটর জয়ন্ত কর্মকার ও সদস্য হিসেবে আরেক হাউজ টিউটর মো. মাসুদ রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যপক ড. মো. আজহারুল হক বলেন, আবাসিক হলগুলোতে ছাত্র নির্যাতন প্রতিরোধে ছাত্রবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে টাস্কফোর্স গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।