গোবিন্দগঞ্জে হত্যার দায়ে যুবক আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাচাতো ভাইকে হত্যার দায়ে শাহিন মণ্ডল নামে এক যুবককে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার সকালে তাকে গোবিন্দগঞ্জ শহর এলাকা থেকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। মঙ্গলবার সে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভাই আলাল মণ্ডলকে (৩৫) কুপিয়ে আহত করে। রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আলাল মারা যায়।  গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান, নিহত আলালের চাচাতো ভাই শাহিন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।