খুন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে মানিকগঞ্জে প্রগতিশীল ছাত্র নেতারা প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে প্রগতিশীল ছাত্র নেতারা মুখে কালো কাপড় বেঁধে এবং প্রতিবাদী বিভিন্ন লেখা সংবলিত ফেস্টুন হাতে এ অবস্থান কর্মসূচি পালন করেন। ছাত্র ইউনিয়নের মানিকগঞ্জ জেলা সাবেক সভাপতি এম আর লিটনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়নের সাবেক জেলা সহসভাপতি রুমা আক্তার, বর্তমান জেলা সহসভাপতি জাকির হোসেন রুবেল, সরকারি দেবেন্দ্র কলেজ শাখার আহ্বায়ক রাসেল আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ছাত্র ফ্রন্টের জেলার সহ-সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার প্রমুখ —শহিদুল ইসলাম সুজন