গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকাকে বিজয়ী করতে দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। শনিবার দিনব্যাপী গৌরীপুর রেলস্টেশন, চকপাড়া, স্টেশনরোড এলাকাসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালান তারা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিনের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন চিশতী, কালা মিয়া, সিদ্দিকুর রহমান, কলিম উদ্দিন, কাজীমুদ্দিন, প্রদীপ বাবু, আব্দুল মোতালেব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার প্রমুখ।