শহিদ লে. সেলিমের আজ ৪৮তম শাহাদতবার্ষিকী

আজ ৩০ জানুয়ারি মুক্তিযোদ্ধা ও সামরিক অফিসার শহিদ লে. সেলিম মো. কামরুল হাসান, বীর প্রতীক, (দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)-এর ৪৮তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে তার স্মৃতিরক্ষার্থে প্রতিষ্ঠিত ঢাকার মধুবাগস্থ শহিদ লে. সেলিম শিক্ষালয়ের উদ্যোগে পালিত হবে। এ উপলক্ষ্যে মূল স্কুল ভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৬ দিন পর ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মীরপুর ১২ নম্বর সেক্টরের ‘ডি’ ব্লকে অস্ত্র উদ্ধার করতে গেলে পাকবাহিনী ও তাদের স্থানীয় দোসরদের সঙ্গে সংঘর্ষে ৪১ জন সেনা সদস্যসহ লে. সেলিম শাহাদতবরণ করেন। এ উপলক্ষ্যে দিনব্যাপী কোরআনখানি, ঢাকা ক্যান্টনমেন্টস্থ শহিদের মাজার জিয়ারত, বিকাল ৩টায় স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা, বাদ আসর দরুদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।