শোক সংবাদ

আব্দুল হান্নান

রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ব্যাপারী (৬৫) কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় শহরের বকুলতলা রোডস্থ রেলওয়ে কলোনির বাসভবনে তিনি মারা যান। তিনি অবসরপ্রাপ্ত বাংলাদেশ রেলওয়ের বাল্বম্যান ছিলেন এবং দীর্ঘ বছর চাঁদপুর রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আলহাজ হাবীবুর রহমান আখন্দ, কার্যকরী সভাপতি আলহাজ লোকমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি ফকির বাজার সংলগ্ন ব্যাপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আনিছুর রহমান

দৈনিক ইত্তেফাকের ইসলামপুর উপজেলা সংবাদদাতা এম শফিকুল ইসলাম ফারুকের পিতা আনিছুর রহমান আর নেই। তিনি গত রবিবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল (৮৫) বত্সর। তিনি টেলিফোন এক্সচেঞ্চ অফিসের হেড অপারেটর পদে থেকে অবসর গ্রহণ করেন। তিনি  ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।