সীতাকুন্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং দুইটি হলের ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্র কর্তৃক গত কয়েক দিন ধরে একাধিক ছাত্রকে নির্যাতন এবং ইইই বিভাগের এক  শিক্ষককে লাঞ্ছিত করার পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর থেকে বিক্ষুব্ধ ছাত্র-শিক্ষকরা সিন্ডিকেট সভা ঘেরাও করে এবং এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।