ফুলবাড়ি মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ি মুক্ত দিবস উপলক্ষে শনিবার সকালে স্থানীয় সড়ক ও ডাকবাংলো চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনীসহ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী ও ৭নং সেক্টর কমান্ডার প্রয়াত কর্নেল কাজী নুরুজ্জামান বীর উত্তমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেনের স্ত্রী মোছা. হাছিনা বেগম। প্রধান বক্তা ছিলেন সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনসুর আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার দৈনিক উত্তরবাংলা সম্পাদক মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান ও অনারারী লে. (অব.) মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। এছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রঞ্জিত চক্রবর্তী, জোনাব আলী প্রমুখ।