অমর একুশে বইমেলা উপলক্ষে অনুষ্ঠান ‘প্রতিদিনের বইমেলা’ সরাসরি সম্প্রচার করবে বাংলাভিশন। এই অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টের মধ্যে থাকবে মেলায় নতুন আসা এবং মোড়ক উন্মোচিত বইয়ের তথ্য, প্রকাশকের কথা, নতুন ও বিশিষ্ট লেখকদের সাক্ষাত্কার, মেলায় আসা বিশিষ্টজনের সঙ্গে কথোপকথন, মেলায় আসা প্রবাসীদের অনুভূতি, ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথন এবং মেলার বিভিন্ন খবরাখবর। মাহিদুল ইসলামের উপস্থাপনা ও মামুন খানের প্রযোজনায় প্রতিদিনের বইমেলা বাংলাভিশনে সরাসরি প্রচারিত হবে ৩ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে।