ক্যাপসন নিউজ

প্রাইম ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিং বিভাগের প্রধান এ এন এম মাহফুজ এবং কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার সামিউল আলম সম্প্রতি এক চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংক ও কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড যৌথভাবে মোটরসাইকেল ফাইন্যান্সিং ও কার লোনে ক্রেতাদের বিশেষ সেবা ও সুবিধা দেবে

০০০০

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩২৫তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদসহ পরিচালকরা উপস্থিত ছিলেন

০০০০০

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং রেনেসা ঢাকা গুলশান হোটেলের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী এবং হোটেলের জেনারেল ম্যানেজার জেরমি লিনার্ট চুক্তিতে স্বাক্ষর করেন

০০০০০০০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘ঢাকা টাউন হল ২০২০’ সম্প্রতি রাজধানীর একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন