আবশ্যক: দাপ্তরিক কাজের জন্য (৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন) মটরসাইকেল চালক আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা-স্নাতক, বয়স-অনূর্ধ্ব ৩৫ বছর। যোগাযোগ-০১৭৭৪০৪২৮৮৮। সিকে-২৫৮
আবশ্যক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী নব সৃষ্ট শূন্য পদে ০১ (এক) জন ‘নিরাপত্তা কর্মী’ ও ০১ (এক) জন ‘আয়া’ আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা জে.এস.সি/জে.ডি.সি সমমান। আবেদনের শেষ তারিখ ১৫/০২/২০২০ খ্রি:। সুপার, ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসা, ডাকঘর: ডুলাহাজারা, চকরিয়া, কক্সবাজার। সিকে-২৬০
আবশ্যক: কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজ, কলমা, লৌহজং, মুন্সীগঞ্জ, স্কুল এন্ড কলেজ প্রদত্ত বেতনে কলেজ শাখার জন্য একজন ভাইস প্রিন্সিপাল, ইংরেজিতে অনার্স-মাস্টার্স (অবসরপ্রাপ্ত অধ্যক্ষগণকে অগ্রাধিকার দেওয়া হবে) ও স্কুল শাখার জন্য ০২ জন সহকারী শিক্ষক: বাংলা একজন ও ইংরেজি একজন, স্ব স্ব বিষয়ে অনার্স-মাস্টার্স নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫-০২-২০২০ খ্রি: মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ (শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদ) অধ্যক্ষ বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। —অধ্যক্ষ। সিএম-১৪২
আবশ্যক: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী পদে কম্পিউটার ও ইলেকট্রিক্যাল প্রকৌশলী আবশ্যক। যোগাযোগ: ০১৭১২২২৫৫৫৬। সিকে-২৬৩
আবশ্যক: সরকারী বিধি মোতাবেক টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়, পো: টোক নয়ন বাজার, উপজেলা: কাপাসিয়া, জেলা: গাজীপুর-এ শূন্য পদে ১ জন সহকারী প্রধান শিক্ষক ও ১ জন সহকারী গ্রন্থাগারিক কাম-ক্যাটালগার আবশ্যক। আগ্রহী প্রার্থীগণ সকল সনদের সত্যায়িত ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন পৌঁছাতে হবে।
-সভাপতি। সিকে-২৬২