নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২য় উপকূলীয় যুব প্রশিক্ষণ ক্যাম্প-২০২০। জাতীয় রেড ক্রিসেন্ট সোসাইটির সহয়োগিতায় ও জেলা ইউনিটের আয়োজনে সকালে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি।
পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আলম সেলিম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গর্ভনিং বডির সদস্য ও জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন। এতে বক্তব্য রাখেন—বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হাবিবে মিল্লাত এমপি, সচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, ট্রেজারার লুত্ফর রহমান চৌধুরী হেলাল ও যুব পরিচালক আবু জাফর সিকদার, জেলা যুব ইউনিট প্রধান আবদুল আজিজ পুলকসহ ম্যানেজিং বোর্ডের সদস্যগণ। আয়োজকরা জানান, এ যুব ক্যাম্পে দেশের উপকূলীয় ১৯টি জেলা ও জাতীয় সদর দপ্তরের প্রায় ১ হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।