যশোর অফিস
যশোরের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকিনা খাতুন নির্বাচনকালীন জেলা রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনে অক্ষমতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এখানে দায়িত্ব পালন করতে গেলে সব দলের প্রার্থীরা ‘মহিলা’ বলে তাকে ধমকায়। এতে তিনি ভীতসন্ত্রস্ত থাকেন। এজন্য তাকে নিয়ন্ত্রণ কক্ষের বাইরে মোবাইল দলে রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। একইসঙ্গে পুলিশ সদস্যদের দ্বারা ভোটকেন্দ্রে নারী ভোটাররা নিগ্রহের শিকার হন বলে তিনি মন্তব্য করেছেন। নির্বাচনে নারীর নিরাপদ অংশগ্রহণ ও সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার যশোরের একটি হোটেলে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।