তানোরে ফসলি জমিতে পুকুর খননের দায়ে চার জনের কারাদণ্ডাদেশ

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর গ্রামে আবাদি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে চার জনকে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার তানোর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো অভিযানটি পরিচালনা করেন। এদের মধ্যে দুই জনকে ছয় মাস ও অপর দুই জনকে তিন মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হচ্ছে জিল্লুর রহমান, আব্দুল মালেক এবং মহাসিন আলী ও আব্দুর রহিমকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লঙ্ঘন অপরাধে এ সাজা দেওয়া হয় তাদের।