২৬ হাজার শিক্ষক নিয়োগ আগামী মাসে ------প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

চরাঞ্চল ও হাওরাঞ্চল নিয়ে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। নতুন করে স্কুল করা হবে। এছাড়াও আগামী মাসে ২৬ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। যাদের চরাঞ্চলে পোস্টিং দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) চত্বরে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় শিফটের ডিপিএড কোর্সের উদ্বোধনী ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, মুজিববর্ষে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালু করা হবে। এ সংক্রান্ত একটি নীতিমালা কেবিনেটে পাশ করা হয়েছে।