ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
অবশেষে সমঝোতার পর শুক্রবার রাতে চট্টগ্রাম-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম। ফলে নৌকার একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মহাজোট প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, আওয়ামী লীগ নেতা আলহাজ আফতাব উদ্দিন চৌধুরীসহ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী যোগ দেন।