‘শনিবার সারাদিন নৌকা মার্কায় ভোট দিন’

জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, তীলোত্তমা ঢাকা মহানগরী গড়া এবং দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ার লক্ষে শনিবার সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। গতকাল ঢাকা মহানগর দক্ষিণের বাংলাবাজার, কোতোয়ালি, ইসলামপুর, নবাবপুর এবং ওয়ারীতে নৌকার পক্ষে লিফলেট বিতরণ করে ভোটারদের প্রতি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ নাজমুল হুদা সোহাগ প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি