ফিলিস্তিনের রাজধানী হবে ছোট্ট গ্রাম!

জেরুজালেমের বাইরে ছোট্ট একটি গ্রাম। নাম তার আবু ডিস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা অনুযায়ী এই গ্রামটিই হবে ভবিষ্যত ফিলিস্তিনের রাজধানী। ২০ হাজার বাসিন্দার গ্রামটি পুরানো শহর থেকেও আলাদা। কারণ গ্রামের চারপাশে ইসরাইলো অবৈধ বসতি এবং আট মিটার উঁচু দেয়াল রয়েছে। ট্রাম্পের ১৮১ পৃষ্ঠার পরিকল্পনাকে তাই ফিলিস্তিনিরা রসিকতা বলেই দাবি করেছেন। তারা বলছেন, জেরুজালেম ফিলিস্তিনের, ইসরাইলের নয়। এর আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও এই পরিকল্পনা প্রত্যাখান করেছেন। -আল জাজিরা