সেনবাগে দুই গৃহবধূর লাশ উদ্ধার

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগে পৃথক ঘটনায় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের নাজিরনগর গ্রামের আকলিমা আক্তার সুবর্না (২২) ও ছাতারপাইয়া ইউনিয়নের গাবতলী গ্রাম থেকে পারুল আক্তার (২৩) নামে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে থানা পুলিশ লাশ দুইটি উদ্ধার করে গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য নোয়াখালীর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ এ ঘটনায় সুবর্নার স্বামী রায়হানকে (৩০) গ্রেফতার করেছে। এর মধ্যে নিহত সুবর্নার পিতার বাড়ি একই উপজেলার শায়েস্তানগর গ্রামে। সে ঐ গ্রামের বজু মিয়ার বাড়ির দুলালের মেয়ে। সুবর্নার উম্মে সালমা রাইসা নামের দুই বছরের একটি মেয়ে রয়েছে।

অপরদিকে, ছাতারপাইয়া ইউপির গাবতলী গ্রামের জুগি বাড়িতে গৃহবধূ পারুল আক্তারের পিতার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামে। সে ঐ গ্রামের মুন্সি বাড়ির দেলোয়ার হোসেনের মেয়ে। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়ে। সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা (তদন্ত) মো. আলমগীর হোসেন গতকাল দুপুরে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ লাশ দুইটি উদ্ধার করে। এসব ঘটনায় পৃথকভাবে সেনবাগ থানায় আত্মহত্যার প্ররোচণায় নিয়মিতভাবে মামলা দায়ের করা হয়েছে। মামলা দুইটির বাদী হয়েছেন—মৃতের স্বজনরা। এ ঘটনায় নিহত সুবর্নার স্বামী রায়হানকে (৩০) গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।