পীরগাছায় ইয়াবাসহ আটক দুই

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন থেকে ৪৮০ পিস ইয়াবাসহ দুই জন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১৩। র্যাব-১৩, রংপুরের সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা উপজেলার ২ নম্বর পারুল ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন—মো. মোনারুল মিয়া ও মো. জুয়েল মিয়া। এ সময় তাদের কাছ থেকে ৪৮০ পিস ইয়াবা, দুইটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি মেমোরি কার্ড ও মাদক বিক্রয়ে নগদ ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয় বলে র্যাব-১৩ সূত্র জানিয়েছে।