মুজিববর্ষ উপলক্ষ্যে ফরিদপুরে টি-২০ ক্রিকেটের আয়োজন

ফরিদপুর প্রতিনিধি

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ফরিদপুরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ফরিদপুর ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার সকালে টুর্নামেন্টের অংশ গ্রহণকারী ছয় দলের জার্সি উন্মোচন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় দলগুলো গঠন করা হয়েছে জেলার বীর মুক্তিযোদ্ধাদের নামে। প্রথম বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিবে জেলার অনূর্ধ্ব ১৩, ১৫ ও ১৮ খেলোয়াড়গণ।

শেখ জামাল স্টেডিয়ামসহ, বাখূন্ডা উপজেলা মিনি স্টেডিয়াম ও কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউট ময়দানে খেলা অনুষ্ঠিত হবে। আগামীতে নিয়মিত এই টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজকবৃন্দ।

সংবাদ সম্মেলনে ছিলেন ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার সাইদুল ইসলাম এফি, সাধারণ সম্পাদক গোলাম মো. নাসিম, জাতীয় দলের ক্রিকেটার তালহা জুবায়ের, এ কে এম ফজলুল হক, গোলাম তানভীর ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মাসুদা বেগম বক্তব্য রাখেন।