স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল চট্টগ্রাম বিভাগীয় পর্ব আজ রবিবার থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। উভয় গ্রুপে ১১টি করে ২২ জেলা দল বিভাগীয় পর্বে নকআউট ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।। এম এ আজিজ স্টেডিয়ামের ক্রিকেট পিচকে বাহিরে রেখে তার দুই পাশে দুইটি মাঠ প্রস্তুত করা হয়েছে। উদ্বোধনী দিনে তিনটি করে খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় বঙ্গবন্ধু ফুটবলের প্রথম খেলায় রাঙ্গামাটি ও নোয়াখালী, সকাল সাড়ে ১০টায় ফেনী ও কুমিল্লা, বেলা ১১টায় খাগড়াছড়ির মোকাবিলা করবে চাঁদপুর জেলা। একইভাবে একই নিয়মে বঙ্গমাতা ফুটবলও চলবে একই সময়ে।