পটিয়ায় জলাবদ্ধতা

চট্টগ্রামের পটিয়া পৌর সদর এলাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পটিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে কমবেশি একই অবস্থা। এর প্রধান কারণ অপরিকল্পিত নগর উন্নয়ন, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকা এবং ড্রেনের আবর্জনার স্তূপ ছাড়াও পানি চলাচলের নালায় বাড়িঘর নির্মাণের ফলে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। পটিয়ার কাস্টমস অফিসের পাশ দিয়ে যাওয়া ড্রেন বালির স্তূপের কারণে অবরুদ্ধ হওয়ায় পৌরসভা নিয়ন্ত্রণাধীন থানা হাট স্টেশন রোড এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ অবস্থায়, অবিলম্বে বালির স্তূপ অপসারণ করে পানি চলাচলের পথ স্বাভাবিক করার জন্য পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সত্যজিত্ দেব

পটিয়া, চট্টগ্রাম