মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা রিসোর্টের কাছ থেকে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। ঐ সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে ছিলেন। পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সি হান্না রোয়েমহিল্ড চেকপয়েন্টে গাড়ি রেখে সেটির ওপর উঠে নাচছিলেন এবং পুলিশের দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। পরে পুলিশ তার পিছু নিলে সে গাড়ি নিয়ে ছুটতে শুরু করে। মধ্যপথ থেকে আরেক নারীকে তুলে নেওয়া হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। তবে এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। —রয়টার্স