নরসিংদী প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নরসিংদী শাখায় মাসব্যাপী ডিজিটাল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার ব্যাংক প্রাঙ্গণে ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন নরসিংদী শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. ইব্রাহিম ভূঁঞা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আমিরুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি নিবারণ রায়, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন্স মোহাম্মদ মুহিব উল্লাহ ভূঁইয়া, নরসিংদী বাজার ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুবেল মিয়া প্রমুখ।