প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নতুন কমিটি

প্রাইম ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভা ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন। সভায় ইউনিভার্সিটিকে যুগোপযোগী ও গুণগত মানসম্মত আধুনিক করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের নতুন কমিটিতে মো. আশরাফ আলী চেয়ারম্যান, মীর শাহাবুদ্দিন সিনিয়র ভাইস চেয়ারম্যান, মিসেস আছিয়া জামান (রিতা জামান) ভাইস চেয়ারম্যান, ফিরোজ মাহমুদ হোসেন সেক্রেটারি জেনারেল এবং নৃপেন মৈত্র ট্রেজারার নির্বাচিত হয়েছেন। —প্রেসবিজ্ঞপ্তি