গোপালগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

গুলিতে ছাত্র নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে গুলিতে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার নিহতের ঘটনায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। অন্যদিকে এ ঘটনায় ২৫ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার ১ ফেব্রুয়ারি রাতে মো. বরকত  শেখ বাদী হয়ে সাবেক ইউপি মেম্বার আজিজুল, ভুলু, মেহেদীসহ ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০ জনকে  আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন।