শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই লক্ষ্য স্থির করে এগোতে হবে

শাবিতে পরিবেশমন্ত্রী

শাবি সংবাদদাতা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাবউদ্দীন বলেছেন, পাশ করার পরে নয়, শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই নিজের লক্ষ্য স্থির করে লক্ষ্য পূরণে এগোতে হবে। রবিবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পরিবেশ রক্ষায় সুন্দরবনের অবদান সম্পর্কে বলেন, অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাবি ভিসি অধ্যাপক ফরিদউদ্দীন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানিকারীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ডীন, হল প্রভোস্ট ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।