বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে নিহত এক

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে বন্যহাতির আক্রমণে জহুরলাল দেব প্রকাশ কালাবাঁশি (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়ার পাহাড়ি এলাকা হিমছড়িতে এ ঘটনা ঘটে। নিহত জহুরলাল দেব উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়া ৮ নম্বর ওয়ার্ডের রাজচন্দ্র দেবের ছেলে। সে পেশায় একজন রিকশাচালক। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, বন্যহাতির আক্রমণে নিহত জহুরলাল দেবের পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করেছি।