মুলাদীতে মোখলেছ হত্যায় গ্রেফতার পাঁচ

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের মুলাদীতে প্রিন্স হত্যা মামলার আসামি মুদি দোকানি মোখলেছ খানকে হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মুলাদী থানা অফিসার ইনচার্জ মো. ফয়েজ উদ্দীন মৃধা বাটামারা ইউনিয়নের চরআলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে ঐ পাঁচ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো—রুনু বেগম, নুপুর, শিউলী, বিথী ও তহমিনা। মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় পাঁচ মহিলাকে গ্রেফতার করা হয়েছে।