লঞ্চে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা জব্দ

বরিশাল অফিস

জেলার হিজলা উপজেলার আলিপুরঘাট থেকে ঢাকাগামী এমভি কোকো-২ লঞ্চে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। শনিবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ বেল্লাল হোসেন জানান, কোকো-২ নামের লঞ্চটি মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে আলিপুরঘাট এলাকায় লঞ্চে তল্লাশি চালিয়ে ৪০ মণ জাটকা জব্দ করা হলেও পাচারের সাথে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।