সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগে এক কিশোরীর (১৪) শ্লীলতাহানির ঘটনায় আব্দুস সাত্তার (৫৫) নামে একজনকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী। আটক সাত্তারকে রবিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর পরই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েই অভিযান চালিয়ে আব্দুস সাত্তারকে আটক করে থানায় নিয়ে আসে।