যত্রতত্র গাড়ি পার্কিং নয়

যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে তীব্র যানজট, পথচারীদের চলাচলের অসুবিধাসহ নানাবিধ ভোগান্তি মানুষের প্রতিদিনের সঙ্গী। অস্থায়ী পার্কিংগুলো কখনো কখনো আবার স্থায়ী রূপও নিচ্ছে। আর তখন তা পার্কিং থাকছে না, হয়ে যাচ্ছে স্ট্যান্ড—প্রাইভেট কার, মোটরসাইকেল দাঁড়ানোর স্থান। সারা দেশের সড়ক কিংবা রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসংক্রান্ত কোনো নীতিমালা না থাকায় গাড়িচালক ও মালিকরাও কোনো কথাতেই কান দেন না। রাস্তা শুধু ও যান চলাচলের জন্যই উন্মুক্ত থাকা উচিত। বিশেষ করে বড়ো বড়ো সড়ক যাতে সব সময় পার্কিংমুক্ত থাকে, সে ব্যাপারে কর্তৃপক্ষীর যথাযথ পদক্ষেপ নেওয়া আবশ্যক। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের প্রবণতা বন্ধে স্ট্যান্ডের সম্প্রসারণ ও জনসচেতনতা বাড়ানো অতীব জরুরি।

আনোয়ারুল হক নিজামী

মীরসরাই, চট্টগ্রাম