গাজীপুর-২ :নৌকায় ভোট চেয়ে রাসেলের ব্যাপক গণসংযোগ

গাজীপুর:আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-২ আসনের আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী জাহিদ আহসান রাসেল এমপি শনিবার মহানগরীর পূর্ব ভূরুলিয়ার তরুবিথী এলাকা এবং জয়দেবপুর বাসস্ট্যান্ড, বাজার, রাজবাড়ি দিঘীর পশ্চিমপাড়, লাগলিয়া, বরুদা, উত্তর ছায়াবিথী, হাড়িনাল, জয়দেবপুর রেলক্রসিং কলাপট্টি, মাধববাড়ী এলাকায় গণসংযোগ করেন ও পথসভায় বক্তব্য রাখেন। গণসংযোগকালে কয়েকটি পথসভায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলীম উদ্দিন বুদ্দিন, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জাহিদ আহসান রাসেল বলেন, আগামী ৩০ তারিখ নির্বাচনে আবারও জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান        —ইত্তেফাক