সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে আগামীকাল মঙ্গলবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। এসময় তার দুই পাশে দুই মেয়র প্রার্থী তাবিথ আওয়াল ও ইশরাক হোসেন বসা ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ভোট কারচুপির তথ্য-উপাত্ত নিয়ে বিএনপির দুই মেয়র প্রার্থী আগামীকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন।