ব্যাংকের নৈতিকতা সমাজের সুশাসনের ওপর নির্ভরশীল -ড. আতিউর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ব্যাংকে নৈতিকতা এককভাবে কাজ করতে পারে না। এটা নির্ভর করে সমাজের সার্বিক নৈতিকতা, সুশাসন ও মূল্যবোধের ওপর।

গতকাল রবিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে ১৯তম নুরুল মতিন মেমোরিয়াল লেকচার ‘ইথিকস ইন ব্যাংকিং’ শীর্ষক অনুষ্ঠানে ড. আতিউর এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিআইবিএম-এর অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং পরামর্শ) ড. প্রশান্ত কুমার ব্যানার্জী।

ব্যাংকিং খাতে নৈতিকতা শীর্ষক এ মেমোরিয়াল লেকচার ১৯৯৭ সাল থেকে চালু করেছে বিআইবিএম। মূল প্রবন্ধে ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশে দারিদ্র্য দ্রুত কমে যাচ্ছে। এমডিজির লক্ষ্যগুলো ভালোভাবে অর্জন করেছি। এখন এসডিজির কয়েকটি লক্ষ্য ভালো অগ্রগতি হয়েছে। ২০৩০ সালের মধ্যে এসব লক্ষ্য অর্জন করা সম্ভব।

অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির বলেন, আর্থিক অন্তর্ভুক্তিতে বাংলাদেশ ব্যাংক অগ্রাধিকার দিচ্ছে। এ কারণে কেন্দ ীয় ব্যাংক শক্ত আর্থিক অবকাঠামো বিনির্মাণে গুরুত্ব দিচ্ছে যাতে আর্থিক ঝুঁকি হ্রাস পায়।