মোহাম্মদপুরে শিশু ধর্ষণের শিকার

রাজধানীর মোহাম্মদপুর বসিলায় সাড়ে তিন বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে স্বজনদের অভিযোগ। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি এলাকার মাহিম জেনারেল স্টোরে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঐ কন্যাশিশুর স্বজনদের অভিযোগ রিয়াদ (১৩) নামে এক কিশোর এ ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। রিয়াদ মাহিম জেনারেল স্টোরের মালিকের শ্যালক।