মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যানের পর এবার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। শনিবার মিসরের কায়রোতে আরব লীগের জরুরি বৈঠকে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই ঘোষণা দেন। তিনি বলেন, আমরা ইসরাইলি পক্ষকে জানিয়েছি, যুক্তরাষ্ট্র ও তাদের সঙ্গে নিরাপত্তাসহ সব সম্পর্ক ছিন্ন করেছি। তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। আব্বাস বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমার সঙ্গে ফোনে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি। এরপর তিনি চিঠি দিতে চাইলেও প্রত্যাখ্যান করেছি। কারণ আমি চাইনি প্রেসিডেন্ট ট্রাম্প বলার সুযোগ পাক যে, তিনি মাহমুদ আব্বাসের সঙ্গে পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন’। -রয়টার্স