সোনিয়া গান্ধী হাসপাতালে

ভারতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য পাওয়া গেছে। সেনিয়া গান্ধী জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন তারা। হাসপাতালে আছেন ছেলে রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। পাশাপাশি আরো জানা যায়, মধ্য দিল্লির হাসপাতালে গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ কংগ্রেস সভানেত্রীকে ভর্তি করা হয়। সূত্রের খবর, হাসপাতাল জানিয়েছে, এটি রুটিন চেকআপ। -এনডিটিভি