স.ম. শামসুল আলম
চাইনিজ ভাইরাস মৃত্যুদূতের নাম করোনা
তাকে নিয়ে তামাশায় যত খুশি ফেসবুক ভরো না
জেনে রেখো এতে আছে শঙ্কা
টেনে নিতে পারে ঠিকই লঙ্কা
চেনে না সে দেশ-মহাদেশ বাড়ি এমনকি ঘরও না।
মেড-ইন চায়না বলে যত তাকে উপহাস করো না
উহানে মরেছে কত লোক সেটা গণনায় ধরো না
জেনে রেখো ভাইরাস বিগ্রহ
প্রস্তুতি নিতে হবে শীঘ্র
দেশে যেন না ঢোকে সে তেমন দেয়াল আজই গড়ো না!