বিদেশ যেতে ১০ হাজার ডলার সঙ্গে রাখা যাবে

ইত্তেফাক রিপোর্ট

এখন থেকে বিদেশ যাত্রায় পূর্বঘোষণা ছাড়াই ১০ হাজার ডলার পর্যন্ত সঙ্গে রাখা যাবে। আগে পরিমাণ ছিল ৫ হাজার ডলার। গতকাল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নিয়ম অনুযায়ী, ঘোষণা ছাড়া আনা ডলার বা বৈদেশিক মুদ্রা অনিবাসী বাংলাদেশিরা ফেরত আসার পর যে কোনো সময় টাকায় ভাঙাতে পারবেন অথবা বৈদেশিক মুদ্রা হিসাবে জমা করতে পারবেন। তবে এই পরিমাণের বেশি ডলার ঘোষণা দিয়ে আনার ৩০ দিনের মধ্যে টাকায় ভাঙাতে হয়। শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা দিয়ে যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনার সুযোগ রয়েছে।