পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সমাবর্তন ঘিরে ক্যাম্পাসে চলছে নানা আয়োজনের তোড়জোড়। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় একটি সফল ও পরিপূর্ণ সমাবর্তন উপহার দিতে পারব বলে আশা করছি।