শার্শায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বেনাপোল (যশোর) সংবাদদাতা

যশোরের শার্শায় সোমবার সকালে ঢাকা-বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার সময় বেনাপোলের শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত এক যুবক ট্রেনের সামনে লাফিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অজ্ঞাত যুবকের লাশ সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে।