নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক বেসরকারী এমপিও নীতিমালা-২০১৮ এর পরিপত্র অনুযায়ী ‘কাটলা ডিগ্রী কলেজ, বিরামপুর, দিনাজপুরে’ ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে একজন কম্পিউটার প্রযুক্তিসহ বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ এবং ল্যাব সহকারী (পদার্থ বিজ্ঞান) পদে একজন আবশ্যক। যোগ্যতা বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র, ৩ কপি ছবি ও অগ্রণী ব্যাংক, বিরামপুর শাখার অনুকূলে ১০০০/- টাকার অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ অধ্যক্ষ বরাবর আবেদন করুন। -অধ্যক্ষ, ০১৭১২৫১০২১২। সিকে-২৮৮
নিয়োগ বিজ্ঞপ্তি: ঢাকার অদূরে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী রামপাল এন.বি.এম উচ্চ বিদ্যালয়, পো: রামপাল, উপজেলা: মুন্সীগঞ্জ, জেলা: মুন্সীগঞ্জে সর্বশেষ সরকারী বিধি মোতাবেক শূন্য পদে প্রধান শিক্ষক (বি.এডসহ স্নাতক/ স্নাতকোত্তর), অফিস সহকারী (বাণিজ্য বিভাগে স্নাতক কম্পিউটারে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত) ও ৪র্থ শ্রেণির কর্মচারী (ন্যূনতম অষ্টম শ্রেণি পাস) একজন করে আবশ্যক। আগামী ১৫ দিনের মধ্যে ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর আবেদন করতে হবে। —প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)। সিকে-২৮৪