বাণিজ্য মেলার সময় বাড়ল আরো দুই দিন

শেকৃবি সংবাদদাতা

২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় দ্বিতীয় দফায় আরো দুই দিন বাড়ানো হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে মেলা। এর আগেও চার দিন সময় বাড়ানো হয়েছিল। গতকাল সোমবার মেলা প্রাঙ্গণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ী প্রতিনিধিরা। বৈঠক শেষে মেলা আরো দুই দিন বাড়ানো হয়েছে বলে জানান বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন। ড. জাফর উদ্দীন বলেন, ‘দুই শুক্রবার মেলা বন্ধ থাকার কারণে ব্যবসায়ীদের সময় বাড়ানোর দাবি বিবেচনা করে সময় বাড়ানো হয়েছে। এ জন্য ব্যবসায়ীদের কোনো বাড়তি টাকা দিতে হবে না।’